বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজীপুরে পেট্রোল বোমাসহ দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে পেট্রোল বোমাসহ দুই যুবক গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার লক্ষ্যে পেট্রোল ও পেট্রোল বোমা ব্যবহার করে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেওয়ার পরিকল্পনার সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি পেট্রোল বোমা ও একটি ৩৩০ মিলিলিটার পানির বোতলভর্তি পেট্রোল উদ্ধার করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মুন্নু গেইটসংলগ্ন এম.টি মটরস অ্যান্ড টায়ার গ্যালারির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


রোববার (১৬ নভেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ফোকাল পয়েন্ট) এস এম শফিকুল ইসলাম।

গ্রেফতার হওয়া ব্যতিরা হলেন তুরাগ থানার হরিরামপুর (ভাটুলিয়া মহিলা মাদরাসা সংলগ্ন) এলাকার সুমন মিয়ার ছেলে মো. মবিন (২৫) এবং ফেনী জেলার সোনাগাজী থানার মো. দুলাল মিয়ার ছেলে আব্দুর রহিম ওরফে শরীফ (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের সঙ্গে অজ্ঞাতনামা আরও কয়েকজন দুষ্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে পেট্রোল ও পেট্রোল বোমা দিয়ে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করছিল। এ সময় পুলিশ তাদের গ্রেফতার করে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ফোকাল পয়েন্ট) এস এম শফিকুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর