শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় আ.লীগের ২ নেতা গ্রেফতার  

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় আ.লীগের ২ নেতা গ্রেফতার  

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোফাজ্জল হোসেন দোলন (৫৫) ও হরিপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি আবদুল হাকিম আজাদ।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতা হাবিব গ্রেফতার

গ্রেফতার হওয়া মোহাম্মদ মোফাজ্জল হোসেন - দোলন সীচা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সীচা গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে এবং বাদশা মিয়া চরিতাবাড়ী গ্রামের মৃত আলহাজ মজিবুর রহমানের ছেলে।

আরও পড়ুন: কু‌ড়িগ্রাম জেনারেল হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ওএস‌ডি

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, বুধবার (১২ নভেম্বর) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দু’জনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর