মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

সোনাগাজীতে পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যু 

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

সোনাগাজীতে পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যু 

ফেনীর সোনাগাজীতে পৃথক স্থানে এক দিনে পানিতে পড়ে চার শিশু ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে এবং অপর এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

নিহত শিশুরা হলো - উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ইসরাত জাহান (৩) এবং মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শাহিন হোসেনের ছেলে আয়ান হোসেন (৪)। চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামের মোজাম্মেল হকের ছেলে জোহান মাহবির (৪)। পানিতে পড়ে বেঁচে থাকা শিশুর নাম রিফাত হোসেন (আড়াই বছর)। সে সোনাগাজী পৌরসভার ৮নম্বর ওয়ার্ড চরগনেশ গ্রামের মাইন উদ্দিনের ছেলে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজীপুরে ট্রাক চাপায় নারী নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক চার স্থানে শিশুরা খেলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসরাত ও আয়ানকে মৃত ঘোষণা করেন। এছাড়া জেহান মাহবিরের মৃত্যু নিশ্চিত করেন স্থানীয় চিকিৎসক।  

অপরদিকে পানিতে ডুবে যাওয়ার পর বেঁচে থাকা রিফাতকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে সে আশংকামুক্ত রয়েছে বলে পরিবার জানিয়েছে।  

আরও পড়ুন: বীরগ‌ঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতির আত্মহত্যা


বিজ্ঞাপন


সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইকবাল হোসেন বলেন, “দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জীবিত এক শিশুকে গুরুত্বের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে।” 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত শিশু মৃত্যুর ঘটনায় থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি হয়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর