মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

তেঁতুলিয়ার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
কুয়াশায় কাঁপছে তেঁতুলিয়া।

কাঞ্চনজঙ্ঘা-হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে নেমে আসা হিমশীতল বাতাস ও কুয়াশায় কাঁপছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। কনকনে শীতের দাপটে জবুথবু হয়ে পড়েছে জনজীবন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায়  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।


বিজ্ঞাপন


তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

thumbnail_20251110_063752

এদিকে, গত কয়েক ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। বিশেষ করে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত তেঁতুলিয়ায় কুয়াশায় ঢেকে যাচ্ছে সড়ক-মহাসড়ক, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। গ্রামীণ এলাকায় মানুষজন গরম কাপড় ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

 

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ অঞ্চলটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে গেছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। সামনের দিকে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর