বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জে পার্কিং করা স্কুলবাসে আগুন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৮:১০ এএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে পার্কিং করা স্কুলবাসে আগুন
স্কুলবাসে আগুন

মানিকগঞ্জে ঢাকা-আরিচা-মহাসড়কের পাশের ফিলিং স্টেশনে পার্কিং করা স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবালয় উপজেলার সারমানো ফিলিং স্টেশনের সামনে পার্কিং করা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসটিতে কোনো মানুষ না থাকায় নিহত বা আহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, বাসটি প্রতিদিন সকাল ৬টার দিকে শিবালয় উপজেলার উথলী মোড় থেকে ঘিওর উপজেলার মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আনা নেওয়া করে। প্রতিদিনের মতো বিকেলের দিকে বাসটি পাম্পে রেখে যান চালক। রাতে বাসটিতে আগুন দেখতে পেয়ে দ্রুত নবগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ বলেন, বাসে আগুনের ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা আশে পাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছি। কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর