রাজধানীর মিরপুর ২ নম্বর এলাকায় গভীর রাতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। রোববার (৯ নভেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ২টা ৫০ মিনিটে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায় ২টা ৫৫ মিনিটে। এরপর দুই ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৩টা ২৮ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে, এতে কেউ হতাহত হয়নি।
একেএস/এফএ




