শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

না‌জিরপু‌রে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

জেলা প্রতিনিধি, পি‌রোজপু‌র
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

না‌জিরপু‌রে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
না‌জিরপু‌রে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে গাঁজাসহ বাবা তার ছেলেকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। 

ওই যুবকের বাবার দেওয়া তথ্য মতে রোববার (৯ ন‌ভেম্বর) সন্ধ‌্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বাগেরহাটে ভাতের হোটেল থেকে এক হাজার ইয়াবা উদ্ধার

পরে ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন২০১৮,৩৬/৫ ধারা অনুযায়ী মোবাইল কো‌র্টের মাধ‌্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা ক‌রেন সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী। 

মাদকাসক্ত যুবক উপজেলার না‌জিরপুর সদর ইউনিয়নের বু‌ড়িখালী এলাকার আনসার শেখের ছেলে নাঈম।

গাঁজা সেবনের পাশাপাশি সে মাদক বিক্রির সঙ্গেও জড়িত বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: খুলনায় ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার

না‌জিরপুর থানা পুলিশের উপ-সহকা‌রী পু‌লিশ প‌রিদর্শক মো. সা‌জেদুর রহমান জানান, নাঈম শেখ দীর্ঘ দিন ধরে গাঁজা সেবনে আসক্ত। পাশাপাশি বিক্রিও করেন। তার অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ ছিলেন।

গাঁজা সেবন ও বিক্রিতে বাধা দিলে পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি জিনিসপত্র ভাঙচুর করতেন নাঈম। পরে নাঈমের বাবা স্থানীয় চৌ‌কিদার মো. এনামুল হকের সহযোগিতায় তাকে পুলিশের হাতে তুলে দেন। এরপর উপ‌জেলা সহকা‌রী কমিশনার (ভূ‌মি) শপথ বৈরাগী ঘটনাস্থলে এসে মোবাইল কোর্টের মাধ‌্যমে তা‌কে এক মা‌সের কারাদণ্ড ও ১০০ টাকা জ‌রিমানা ক‌রেন।

নাজিরপুর উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) শপথ বৈরাগী জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাদকদ্রব্য আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

না‌জিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফ‌রিদ আল মাহামুদ ভূইয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একটি ফোর্স পাঠাই। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। তিনি অভিযুক্ত ব্যক্তিকে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেন এবং ১০০ টাকা জরিমানা করেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর