রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

রুপসায় আগ্নেয়াস্ত্রসহ ৮ সন্ত্রাসী আটক

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ০১:২০ পিএম

শেয়ার করুন:

রুপসায় আগ্নেয়াস্ত্রসহ ৮ সন্ত্রাসী আটক

খুলনার রূপসায় যৌথবাহিনীর অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জুনায়েদ ও তার ৭ সহযোগী সন্ত্রাসীদের আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর ৪টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের জুনায়েদের ডক ও জুনায়েদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান।

আটকরা হলেন— রূপসা উপজেলার মিলকি দেয়াড়ার মৃত শেখ নুরুদ্দীনের ছেলে মো. জাহিদুজ্জামান (৪৮), মো. জোনায়েদ (৫৫) ও মো. মোশারফ হোসেন (৪২); মো. জোনায়েদের ছেলে শেখ জিদান (২৬), লুৎফর রহমানের ছেলে মো. মিজানুর (৪৩), আজানুর মুন্সি (৩৬); মৃত মোজাহার উদ্দীনের ছেলে জহির উদ্দীন (৩৬) এবং মৃত আলতাফ হোসেনের ছেলে মো. মাসুদ রানা (৪০)।

এ অভিযানে দেশীয় তৈরি পিস্তল ১টা, দেশীয় তৈরি পাইপগান ৪টা, দেশীয় তৈরি চাইনিজ কুড়াল ১টা, ছোট আকৃতির চাকু ১টি এবং ১টি রামদা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

মহেশখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, অস্ত্র উদ্ধার এবং জব্দ করে থানায় এজাহার ও জব্দতালিকা প্রস্তুতসহ মামলার যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর