মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

বন্ধুর মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

বন্ধুর মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু, যুবক গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সজিব প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জমিদার ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলাকালে হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাতে অতিরিক্ত রক্তক্ষরণে সুমাইয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৯৮/১০৫ অনুযায়ী মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, আসামি ইচ্ছাকৃতভাবে অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছে।

আরও পড়ুন: তিন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিল ইবি ছাত্রদল

মামলা দায়েরের পর পুলিশ ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেফতার করে থানায় হেফাজতে রাখে।

আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার পরই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর