শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

সিলেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে রাতভর অভিযান, আটক ১২

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৮:০৪ এএম

শেয়ার করুন:

সিলেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে রাতভর অভিযান, আটক ১২
কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে। ধলাই ব্রিজ ও সাদা পাথর এলাকায় এই অভিযানে অবৈধ উত্তোলনের অভিযোগে ১২টি নৌকা জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ১২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতভর এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার। অভিযানে সহযোগিতা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় আনসার বাহিনী।


বিজ্ঞাপন


ধলাই নদীর পাড়ে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি রাতের অন্ধকারে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করছে। যার ফলে নদীর তীর ভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জব্দ নৌকাগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে এবং আটক ১২ জনের বিরুদ্ধে বালুমহাল ও পাথরমহাল ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


এসিল্যান্ড পলাশ তালুকদার জানান, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ধলাই নদী ও সাদা পাথর এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কেউ আইনের বাইরে নয়। যে-ই অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর তুলবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর