অভিমানে রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম উপজেলা সংগঠক ফারদিন এহসান মাহিম দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এর আগেও গত জুলাই মাসে তার অজান্তে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পীরগাছা শাখার কমিটি ঘোষণা দেওয়ায় সেই সময় স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
ফেসবুক স্ট্যাটাসে মাহিন লিখেছেন, মহান আল্লাহ তাআলা আমাকে এতটাই ভালোবাসেন যে, জীবনে যে কাজেই গেছি সেখানেই তিনি আমাকে সফলকাম করেছেন। তার জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনারা আমাকে জাতীয় নাগরিক পার্টির একজন সংগঠক হিসেবেই চেনেন।
তিনি আরও লিখেন, বলা বাহুল্য, এনসিপির পীরগাছা উপজেলা শাখায় আমার কোনো পদবি ছিল না। তবে এই উপজেলায় এনসিপির যাত্রা শুরুর সময়কার দুজন ব্যক্তির মধ্যে আমি ছিলাম একজন সংগঠক। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এবং সজ্ঞানে আমি নিজেকে জাতীয় নাগরিক পার্টির সবধরণের কার্যক্রম থেকে সরিয়ে নিচ্ছি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে মাহিম লিখেছেন, আমার শুভাকাঙ্ক্ষীরা ভালো করেই জানেন আমি কতটা পরিশ্রম করেছি এই নতুন দলটির জন্য। কাজ করতে গিয়ে পেয়েছি ভালোবাসা, লাঞ্ছনা, প্রোপাগান্ডা সবই। কেউ যদি আমার কাজে বা ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন।
স্ট্যাটাসের শেষে তিনি এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও পীরগাছা উপজেলা এনসিপির সকল সদস্যের প্রতি শুভকামনা জানান।
তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে সরে দাঁড়ানোর ঘোষণার বিষয়ে মোবাইল ফোন বন্ধ থাকায় উপজেলা সংগঠক ফারদিন এহসান মাহিমের এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রতিনিধি/টিবি

