জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। এখন থেকে তিনি আগের পদ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
শুক্রবার রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে মাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে বহাল করা হয়।
বিজ্ঞাপন
চিঠিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এর নির্দেশক্রমে জনাব মাহিন সরকারকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্ব-পদ ও দায়িত্বে (যুগ্ম সদস্যসচিব, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, জাতীয় নাগরিক পার্টি- এনসিপি) পুনরায় বহাল করা হলো।
এরপর রাাতে মাহিন সরকার তার ফেসবুক পেজে এক পোস্টে তিনি চিঠিটি পোস্ট করে ক্যাপশনে লিখেন— ‘ইনশাআল্লাহ আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো।’
এর আগে ১৮ আগস্ট এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে।
সেসময় দলটির পক্ষ থেকে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে মাহিন সরকারকে তার পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে জানা গেছে, এনসিপি থেকে নিষেধ করার পরেও স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন খালিদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল দিয়েছেন মাহিন সরকার। সেখানে তিনি জিএস পদে প্রার্থী হয়েছিলেন৷ যদিও নির্বাচনে কয়েকদিন আগে তিনি প্যানেল ভেঙে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।
এমআর/এএস

