মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

বর্মাছড়িতে ক্যাম্প স্থাপনে বাধা ও ধর্ষণ, খুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

বর্মাছড়িতে ক্যাম্প স্থাপনে বাধা ও ধর্ষণ, খুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ, গুম ও খুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে ইউপিডিএফের বাধা দেওয়ায় এবং সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ, গুম ও খুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির।

মো. আলমগীর কবির বলেন, বর্মাছড়ি এলাকায় সেনা ক্যাম্প স্থাপন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি শান্তি, নিরাপত্তা ও জাতীয় স্বার্থে নেওয়া রাষ্ট্রীয় পদক্ষেপ। বর্মাছড়ি যে স্থানে সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা রাষ্ট্রের খাস ফরেস্ট ভূমি, কিন্তু পরিতাপের বিষয় হলো সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ তা বৌদ্ধ মন্দিরের জায়গা বলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন।

thumbnail_Khagrachari_Hill_Other_Photo_-_2

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ কর্তৃক বাধা প্রদান। এবং ধর্মীয় আঘাত এনে বৌদ্ধ মন্দিরের জায়গা বলে দাবি করেন তারা। বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে খতিয়ে দেখি এটি কোনো মন্দিরের জায়গা নই। ইউপিডিএফ মূলত বাধা প্রদান করে তাদের রাজস্ব কায়েমে সেনাবাহিনী ঢাল হয়ে দাঁড়াবে বলে। এ ছাড়াও সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ, গুম ও খুনের প্রতিবাদ জানান বক্তারা। একইসাথে পার্বত্য চট্টগ্রাম থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীদের হাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।


বিজ্ঞাপন


আরও পড়ুন

‘হাতিয়ার মানুষ রাজনীতির শিকার, যখন যে নির্বাচিত হয় সে এসে ঘাট দখল করে’

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মো. আবু তাহের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আনিসুজ্জামান ডালিম, জেলা শাখার সভাপতি মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মো. মোকতাদের হোসেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালমা আহমেদ মৌসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ৯ দফা দাবি উপস্থাপন করা হয়। একইসাথে আগামী ৩০ অক্টোবর সকালে মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা করে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর