সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে চাকরির পরীক্ষায় অসাধু উপায়ে সহযোগিতা, তিনজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে চাকরির পরীক্ষায় অসাধু উপায়ে সহযোগিতা, তিনজনের কারাদণ্ড
অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তিনজনকে সাজা দেওয়া হয়।

উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলার শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে এক পরীক্ষার্থী ও বিদ্যালয়ের দুই কর্মচারীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এই দণ্ডাদেশ দেন।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্তরা হলেন, পরীক্ষার্থী মো. কামরুল খান (২৮), বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. শহিদ এবং হিসাব সহকারী আউয়াল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান, পরীক্ষার হলে গুনগুন শব্দ শোনার পর সন্দেহ হলে এক পরীক্ষার্থীর কাছ থেকে একটি ডিভাইস উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বিদ্যালয়ের দুই কর্মচারীর সহযোগিতার কথা স্বীকার করেন। পরে প্রমাণ মেলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১২৮ ধারায় তিনজনকেই সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

চুক্তিতে চাকরি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক জনতা ব্যাংক কর্মকর্তা

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা রিমি বলেন, পরীক্ষা চলাকালীন ১৯ নম্বর কক্ষে ডিভাইস ব্যবহারের অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আমরা ঘটনাস্থলে যাই। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তিনজনকে সাজা দেওয়া হয়।


বিজ্ঞাপন


উল্লেখ্য, উপ-খাদ্য পরিদর্শক (১৩তম গ্রেড) পদে বাছাই (এমসিকিউ) পরীক্ষা শনিবার (২৫ অক্টোবর) পটুয়াখালীসহ সারাদেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর