সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

চুক্তিতে চাকরি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক জনতা ব্যাংক কর্মকর্তা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

চুক্তিতে চাকরি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক জনতা ব্যাংক কর্মকর্তা

রংপুরে খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে গোলাম রব্বানী নামে জনতা ব্যাংকের এক কর্মকর্তা আটক হয়েছেন। প্রক্সি দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী এ আদেশ দেন।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানী জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখার কর্মকর্তা। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার টিওরমারী গ্রামে। তিনি ওই কেন্দ্রে পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজন (রোল নম্বর: ২২৮৩৮৪৬)-এর সঙ্গে মোটা অঙ্কের টাকার চুক্তিতে তার প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিষ্কার করা হয়েছে। তিনি খাদ্য বিভাগের আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

রংপুরের ৪৬টি কেন্দ্রে মোট ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর জন্য সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খাদ্য অধিদফতরের চতুর্থ শ্রেণির উপ-খাদ্য পরিদর্শক পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর