মাদারীপুরের শিবচরে পুকুরে গোসল করতে নেমে ডুবে জাহিদ হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার গুয়াতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জাহিদ হোসেন গুয়াতলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের ৮ম শ্রেণির ছাত্র।
![]()
স্বজনরা জানায়, দুপুরে সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন পুকুরে জাহিদ তার বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। পরে জাহিদ সাঁতার না জানায় পানির গভীরে ডুবে যায়। পরে দীর্ঘক্ষণ স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীর মৃত্যুতে এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া।
![]()
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/এসএস




