বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

কক্সবাজারে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ এএম

শেয়ার করুন:

কক্সবাজারে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১
কক্সবাজারে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

কক্সবাজারে অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিসহ একজন কারবারিকে আটক করা হয়। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে শহরের তারাবনিয়ারছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব চোলাই মদ উদ্ধার এবং পাচারকারীকে আটক করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: খুলনায় ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার

আটক বেলাল উদ্দিন (২১) রামু উপজেলার খুনিয়াপালং ইউপির ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেছুয়া পালংয়ের দানু মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস। 

আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল গ্রেফতার 


বিজ্ঞাপন


তিনি জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর