বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্বামীকে তালাক দেওয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ০৯:৫০ পিএম

শেয়ার করুন:

স্বামীকে তালাক দেওয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা
অভিযুক্ত পলাতক স্বামী কালু শেখ।

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন মালেকের বাড়ি শরীফপুর রোড বাংলালিংক টাওয়ারের নিচে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহত মোসা. সোহেলা খাতুন (৪২) শেরপুর জেলার নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজানের মেয়ে এবং অভিযুক্ত কালু শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,  সোহেলা খাতুন স্বামীর সঙ্গে শরীফপুর বাংলালিংক টাওয়ারের কাছে কবিরের বাসায় ভাড়ায় বসবাস করতেন। গার্মেন্টসকর্মী সোহেলা খাতুনের সঙ্গে তার স্বামীর প্রায় সময় ঝগড়া হতো। এর জেরে গত ৩/৪ দিন আগে সোহেলা তার স্বামী কালু শেখকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকেলে কালু শেখ সোহেলা খাতুনকে রাস্তায় একা পেয়ে গলায় চাকু দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহেলা খাতুনের মৃত্যু হয়।

আরও পড়ুন

বাবা-মাকে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখেন ছেলে

‎এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর