রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

বাবা-মাকে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখেন ছেলে

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

বাবা-মাকে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখেন ছেলে

ময়মনসিংহের ত্রিশালে বাবা-মাকে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখেন ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. রাজুকে (২৬) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে তাকে আটক করা হয়। তিনি অনলাইন জুয়ায় আসক্ত বলে জানা গেছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বীরগ‌ঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতির আত্মহত্যা

নিহতরা হলেন - একই উপজেলার বৈশ্য বাঁশতলী গ্রামের মোহাম্মদ আলী ও তার স্ত্রী রানোয়ারা বেগম। মোহাম্মদ আলী কৃষিকাজ ও মাছ ব্যবসায় জড়িত ছিলেন। তার তিন মেয়ে ও এক ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে মা রানোয়ারা বেগমকে গলাটিপে এবং রাত ২টার দিকে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন রাজু। পরে দু’জনের মরদেহ বসতঘরের মাটিতে পুঁতে রাখেন। বৃহস্পতিবার সকালে রাজু নিজেই বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বোনদের শ্বশুরবাড়ি থেকে খবর দিয়ে নিয়ে আসেন।

আরও পড়ুন: রংপুরে গণধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা: র‍্যাবের অভিযানে গ্রেফতার ১


বিজ্ঞাপন


দুপুরে এলাকাবাসী ও বোনেরা খোঁজাখুঁজি করে শোবার ঘরে ঢুকলে মাটিতে গর্ত দেখতে পান। এতে এলাকাবাসীর সন্দেহ হলে রাজুকে আটক করে ত্রিশাল থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বাবা-মায়ের হত্যার ঘটনা স্বীকার করে নিজেই লাশ পুঁতে রাখার জায়গা দেখিয়ে দেন রাজু। পরে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। আটক রাজুর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর