পাবনা পৌর এলাকায় পরকীয়া সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আকাশ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুভেল নামের একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দীঘিনালায় ২ দিন পর বৃদ্ধর মরদেহ উদ্ধার
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড়ের সোহেলের ছেলে এবং আহত নাইম সাধুপাড়ার মৃত লালু মণ্ডলের ছেলে। আকাশ পেশায় চা দোকানি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধুপাড়ার এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে সে বিষয়ে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে মিল্লাত ও তার সহযোগী সুভেলের কথা কাটাকাটি হয়। এ সময় ওই গৃহবধূর স্বামীর সঙ্গে আকাশ ও নাঈম ছিলেন। কথা কাটাকাটির একপর্যায়ে মিল্লাত হাতে থাকা ছুরি দিয়ে আকাশের বুকের বাম পাশে ও নাঈমের পেছনে কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে ২ নারীর লাশ উদ্ধার
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, পরকীয়া নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। আকাশের বুকে ছুরি দিয়ে আঘাত করায় সম্ভবত অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুভেলকে আটক করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ




