শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

জুসের সঙ্গে বিষ খাইয়ে নাতিকে হত্যার অভিযোগ, দাদি আটক

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ এএম

শেয়ার করুন:

জুসের সঙ্গে বিষ খাইয়ে নাতিকে হত্যার অভিযোগ, দাদি আটক

নাটোরের বড়াইগ্রামে দাদির বিরুদ্ধে দুই বছরের শিশুকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগে দাদিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইকুড়ি গ্রামের শাহাদাত শাহের বাড়িতে এই ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত. ওই শিশুর নাম নুর ইসলাম (২)। সে গুরুদাসপুর উপজেলা সোনাবাজু পুর্বপাড়া গ্রামে শাকিল আহম্মেদ ও পায়েল খাতুন দম্পতির একমাত্র ছেলে।

অভিযুক্ত আটক দাদি সখেনা বেগম (৪৫) সোনাবাজু পুর্বপাড়া গ্রামের আব্দুর মোতালেবের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে উপজেলার রোলভা গ্রামে জাহাঙ্গীর হোসেনের মেয়ে পায়েল খাতুনের সঙ্গে সোনাবাজু গ্রামের আব্দুল মোতালেবের ছেলে শাকিল হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে পুত্রবধূর সঙ্গে কলহ বিবাদ চলছিল শাশুড়ি সখেনা বেগমের। প্রায়ই পুত্রবধূকে মারপিট করে নির্যাতন করতেন তিনি। কয়েকদিন আগে মারপিট করলে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যান শাকিল হোসেন। শনিবার উপজেলার ইকুড়ি গ্রামের শাহাদাত শাহ নামের মামা শ্বশুরের বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন পায়েল খাতুন। সেখানে সখেনা বেগমও আসেন। দুপুরে শিশুকে ঘুম পাড়িয়ে বাহিরে যান পায়েল। পরে সখেনা বেগম শিশুকে ঘুম থেকে তুলে জুস খাওয়ান। এরপর শিশুটি অসুস্থ হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে। এরপর দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় শিশুটি।

সখেনা বেগম বলেন, আমার ছেলের কিনে নিয়ে আসা জুস আমি খাওয়াইছি। কিভাবে মারা গেল আমি জানি না। আমার ক্ষতি করার জন্য ফাঁসানো হচ্ছে।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, দাদি সখেনা বেগমকে আটক করা হয়েছে। আইনগত কাজ চলমান রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর