শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় মা-মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা, অভিযোগ ছেলের বিরুদ্ধে

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মহানগর ২১ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামে মা–মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

শনিবার (৩১ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে মৃত আবু তাহেরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও ছোট মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩০)।

নিহত লুৎফা বেগমের বড় মেয়ে হাসিনা আক্তার শিউলি অভিযোগ করেন, তার ভাই শাহিন (৩৮) পারিবারিক কলহের জেরে মা ও বোনকে শ্বাসরোধে হত্যা করেছে। তিনি বলেন, আমার মা ৫ বছর ধরে স্ট্রোক করে শয্যাশায়ী ছিলেন। ঠিকমতো খাবার দিত না। এ নিয়ে শাহিনের স্ত্রী লাকি বেগম সবসময় অত্যাচার করত। মেরে ফেলার হুমকি দিত। আজ সত্যি মেরে ফেলল। আমি তাদের ফাঁসি চাই।

আরও পড়ুন

স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড

এ ঘটনায় নিহত লুৎফা বেগমের ছোট বোন শাহানা বেগমও অভিযোগ করে বলেন, আমার বোনকে শাহিন ও তার স্ত্রী লাকি মিলে মেরে ফেলেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, নিহতরা তার চাচি ও চাচাতো বোন। দুপুরে শাহিন নিজেই তাকে খবর দিয়ে বলেন, মা ও বোন আর নেই। পরে এসে তিনি দেখেন, ঘরের ভেতরে তাদের নিথর দেহ পড়ে আছে। তার দাবি, আলামত দেখে মনে হয়েছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা ইপি জেড ফাঁড়ির এসআই সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তদন্ত করছি, এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারব।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত করে হত্যার সঠিক বিচার দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর