রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাজীপুরে কেমিক্যাল গুদামে আগুন, দগ্ধ ৪ ফায়ার সার্ভিস কর্মী

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে কেমিক্যাল গুদামে আগুন, দগ্ধ ৪ ফায়ার সার্ভিস কর্মী

গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় একটি মার্কেটের কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ৪ জন কর্মী।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে টঙ্গীর নতুন বাজার সাহারা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অগ্নিদগ্ধরা হলেন, ফায়ার ফাইটার শামীম, নুরুল হুদা, জয় হাসান ও অফিসার জান্নাতুল নাঈম। তাদের ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে  জানা গেছে, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গুদামে ঠাৎ বিস্ফোরণ ঘটে। এসময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। একপর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিনজন ফায়ার সার্ভিসের কর্মী দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকায়  হাসপাতালে নেয়া হয়।বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। 

আরও পড়ুন: গাইবান্ধায় বাসে থাকা যুবকের স্কুলব্যাগে মিললো ৪ কেজি গাঁজা

ঢাকা জোন-৩ এর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, বিস্ফোরণের খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। এসময় তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিনজন ফায়ার ফাইটার দগ্ধ হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর