বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় বাসে থাকা যুবকের স্কুলব্যাগে মিললো ৪ কেজি গাঁজা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় বাসে থাকা যুবকের স্কুলব্যাগে মিললো ৪ কেজি গাঁজা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সিটে থাকা আল আমিন মিয়া (২৫) নামের এক যুবকের স্কুলব্যাগ থেকে চার কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে এ যুবককেও গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরবেলা গোবিন্দগঞ্জ পূর্ব চারমাথা মোড়ে বনফুল হোটেলের সামনে মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তয়েজ এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। তখন বাসটির সিটে বসে থাকা আল আমিন মিয়ার হেফাজতের স্কুলব্যাগের ভেতর থেকে চার কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান এ কর্মকর্তা। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর