শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা: ভিপি জাহিদ, জিএস ফাহিম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা: ভিপি জাহিদ, জিএস ফাহিম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাকসু কার্যালয়ের সামনে প্যানেল ঘোষণা করেন রাবি শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আবদুল মোহাইমিন।

শিবির মনোনীত এই প্যানেলে ভিপি পদে লড়বেন রাবি শাখা ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে সাবেক সমন্বয়ক ফাহিম রেজা ও এজিএস পদে সোচ্চার রাবি শাখার সভাপতি সালমান সাব্বির।

thumbnail_1000123376

আরও পড়ুন

জুলাইয়ে চোখ হারানো দ্বীপ রাবিতে শিবির প্যানেলে নির্বাচন করবেন

এছাড়া ক্রীড়া সম্পাদক পদে লড়বেন হামিদুল্লাহ নাঈম, সহক্রীড়া সম্পাদক আবু সাঈদ নাঈম, সাংস্কৃতিক সম্পাদক জায়েদ হাসান জোহা, সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাঈদা হাফসা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক  নাজমুস সাকিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ।

thumbnail_1000123377

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান হাওলাদার, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম সায়েম, বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান লস্কর, সহবির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক নয়ন মুরসালিন, পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক মাসুমা ইসলাম মোমো। নির্বাহী সদস্য পদে রয়েছেন জুলাই বিপ্লবে চোখ হারানো দ্বীপ মাহবুব। এছাড়া সুজন চন্দ্র, ইমজিয়াউল আলি ও খালিদ হাসান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর