বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির একাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে স্বপন বাগচীকে সভাপতি ও আবু তোয়াব অপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সুজন বিপ্লবকে সহকারী সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে জেলা কমিটির একাদশ সম্মেলনের কাউন্সিল অধিবেশনে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
আরও পড়ুন: ‘ঐক্য ভাঙলে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্নও ভেঙে যাবে’
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রবিউল আলম খোকন, কাজী ফারুক, তোফাজ্জল হোসেন লস্কর, কে এম শরীফ, সাজ্জাদ হোসেন, প্রভাষক শাহাদাৎ হোসেন, আরিফুল ইসলাম মিটুল ও বায়েজিদ চাষা।
এর আগে সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সিপিবির জেলা কমিটির উদ্যোগে একাদশ জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত ও কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলটির পতাকা উত্তোলন করা হয়। জেলা কমিটির সভাপতি রবিউল আলম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
আরও পড়ুন: দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের দায়িত্ব বিএনপির: টুকু
এ সময় রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘বিগত দিনের সরকার সব অধিকারের বারোটা বাজিয়েছিল। পাশাপাশি ভোটের অধিকারও নষ্ট করে দিয়েছিল। সেজন্য তো আমরা একটা গণঅভ্যুত্থান করলাম, কিন্তু এখনও বৈষম্য তো আকাশচুম্বী।’
প্রতিনিধি/ এমইউ




