শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

দুর্গাপুরে ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

দুর্গাপুরে ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরের তেরীবাজার এলাকায় ভিমরুলের কামড়ে রোকেয়া বেগম (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

আরও পড়ুন: শৈলকুপায় আহত মেছো বাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী

রোকেয়া বেগম পৌর শহরের তেরীবাজার এলাকার মৃত আব্দুল জব্বারের স্ত্রী।

নিহত বৃদ্ধার নাতি দুর্গাপুর সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের রাস্তায় হাঁটছিলেন রোকেয়া বেগম। সে সময় হঠাৎ একদল ভিমরুল তাকে আক্রমণ করে এবং শরীরে একাধিক হুল ফোটায়। 

আরও পড়ুন: নাটোরে সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী

গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দিয়ে রাতে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর