শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫, ১০:০৭ এএম

শেয়ার করুন:

ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

রাজশাহীর মোহনপুরে ঋণের দায়ে আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার খাড়ইল গ্রামের একটি পানবরজে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কৃষক আকবর হোসেন তিমি খাড়ইল গ্রামের লুকমান আলীর ছেলে।

আরও পড়ুন

মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইমামের মৃত্যু

স্থানীয়রা জানান, কৃষিকাজ করে সংসার চালাতেন আকবর। তিনি বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৬-৭ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সেই চাপে মানসিকভাবে তিনি ভেঙে পড়েন। সোমবার সকালে তিনি পানবরজে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।


বিজ্ঞাপন


মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, স্থানীয়রা খবর দিলে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এরপর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

উল্লেখ্য, শুক্রবার (১৫ আগস্ট) সকালে জেলার পবা উপজেলার বামনশেখর এলাকা থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। এক ভ্যানচালক বাবা নিজ স্ত্রী, শিশু পুত্র ও মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ঋণের দায়ে ও খাওয়ার অভাবে তিনি এ কাজ করেন বলে সুইসাইড নোটে লিখে যান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর