মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমাম মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আব্দুর রহমান একই এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদের ইমমাতি করতেন।
বিজ্ঞাপন
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা আবদুর রহমান প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফজরের নামাজের ইমামতি করতে রওনা হন। শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারান তিনি। এসময় মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান আব্দুর রহমান। দুমড়ে-মুচড়ে যায় বাহনটি। পরে এলাকাবাসী আহত আব্দুর রহমানকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
![]()
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

