মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

কাঙালি ভোজের খিচুড়ি নিয়ে গেছে পুলিশ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

কাঙালি ভোজের খিচুড়ি নিয়ে গেছে পুলিশ

মানিকগঞ্জে শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাঙালি ভোজের খিচুড়ি জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরের দিকে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামালের মানিকগঞ্জের শহরের পূর্ব দাশড়ার বাড়ি থেকে খিচুড়ি জব্দ করে পুলিশ নিয়ে যায়।

এর আগে তার বাড়িতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৫০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালো পতাকা উত্তোলন, কোরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

১৫ আগস্টের কার্যক্রম পরিচালনা, ৬ ছাত্রলীগ কর্মী আটক

এ ব্যাপারে মফিজুল ইসলাম খান কামাল তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৫। নৈতিক দায়িত্ব থেকে আমি আজকে দিনটি পালন করার চেষ্টা করেছি। আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করেছেন। সকালে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিল। আয়োজন ছিল কাঙালি ভোজের। বাকিটা ইতিহাস।

এ বিষয়ে মফিজুল ইসলাম খান বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসাবে বঙ্গবন্ধুর শাহদাৎ বার্ষিকী পালন করা অধিকার আমার আছে। কিন্তু পুলিশ এসে আমাকে বাধা দিয়েছে। কাঙালি ভোজের জন্য রান্না করা খিচুড়ি তুলে নিয়ে গেছে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, আমরা উপরের নির্দেশ অনুযায়ী কাজ করেছি। রান্না করা খাবার আমাদের হেফাজতে রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর