বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

শেরপুর সীমান্তে অবৈধভাবে পাচারের সময় ৮ গরু জব্দ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

শেরপুর সীমান্তে অবৈধভাবে পাচারের সময় ৮ গরু জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মায়াকাশি সীমান্ত দিয়ে পাচারের সময় ভারতীয় আট গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বিজিবি ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সীমান্তে ২৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ

এর আগে আজ সকাল সাড়ে ৮টায় উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির মায়াকাশি সীমান্ত এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবি ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, রাতের আঁধারে ভারত থেকে গরুগুলো বাংলাদেশে আনার চেষ্টা করছিল চোরাকারবারি চক্র। নালিতাবাড়ি উপজেলা সীমান্তের মায়াকাশি এলাকা দিয়ে প্রবেশের সময় বিষয়টি বিজিবির টহল দলের নজরে আসে। এ সময় পাচারকারী চক্রকে ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যায় তারা। তবে জব্দ করা হয় ভারতীয় গরুগুলো। এগুলোর বাজারমূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুন: যশোরে স্বর্ণের বারসহ আটক ১


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমানা রক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর