ব্রাহ্মণবাড়িয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা শহরের পাইকপাড়া এলাকায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।
![]()
![]()
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পাইকপাড়া এলাকায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় রেস্টুরেন্টে ড্রেস কোডবিহীন ও হাতে গ্লাভসবিহীন খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। পাশাপাশি স্টোর রুমে খাদ্য প্রস্তুতসহ স্বাস্থ্যসম্মত উপায়ে যথাযথভাবে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল না। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইনে কাচ্চি ভাই রেস্টুরেন্টে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সর্তক করা হয়।
প্রতিনিধি/এসএস




