মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম শফি (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (২৭ জুলাই) বিকেলে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর হাজীমোড় এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার শফিকুল ইসলাম উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর গ্রামের মৃত ময়েজ মণ্ডলের ছেলে।

আরও পড়ুন

ভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক।

ওসি মো. আরশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে পদমপুর হাজীমোড় এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ৩১ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর