বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

জামালপুর জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি কাকলি গ্রেফতার

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ০৮:১৮ পিএম

শেয়ার করুন:

জামালপুর জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি কাকলি গ্রেফতার

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাকলি কবীরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকালে শহরের স্টেশন রোডস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে জামালপুর থানা পুলিশ।

আরও পড়ুন

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা ফিরোজ গ্রেফতার

কাকলি কবীর জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শফিকুল ইসলাম খোকার মেয়ে।

জামালপুর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, গ্রেফতার কাকলির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর বুধবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর