বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজীপুরে কাঁচাবাজারে আগুন পুড়ে ১৬ দোকান ছাই

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০৯:১৮ এএম

শেয়ার করুন:

গাজীপুরে কাঁচাবাজারে আগুন পুড়ে ১৬ দোকান ছাই

গাজীপুরের কোনাবাড়ীতে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৬টি দোকান ও মালামাল পুড়ে গেছে। 

সোমবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কোনাবাড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার ভোর সাড়ে ৫টায় কোনাবাড়ি এলাকায় কাঁচাবাজারে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি ও আশপাশের ফায়ার সার্ভিসের চারটি  ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১৬টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর