সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ, চালক গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ০৭:২৬ এএম

শেয়ার করুন:

চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ, চালক গ্রেফতার

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-শেরপুর সড়কে চলন্ত বাসে একাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে বাসচালককে আটক করেছে স্থানীয়রা। অভিযুক্ত হেলপার পালিয়ে গেছেন।

রোববার (১৫ জুন) দিবাগত রাত ১০টার দিকে জেলার নবীগঞ্জ আউশকান্দির তিনতালাব পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক চালক সাব্বির মিয়া (২৫) নবীগঞ্জ উপজেলার ইনাতাবাদ বাংলাবাজার এলাকার ছাতির আলীর ছেলে। পালিয়ে যাওয়া হেলপার লিটন মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।

রাতে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া জানান, ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রোববার সকালে সায়েদাবাদ থেকে গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের উদ্দেশে বাসে রওনা দেন। শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও বাসে ঘুমিয়ে পড়ায় তাকে নামিয়ে দেওয়া হয় শেরপুরে।

আরও পড়ুন

চন্দ্রিমা হাউজিংয়ে শিশু ধর্ষণ, আসামিকে খুঁজে পাচ্ছে না পুলিশ!

পরে রাতে বাড়ি ফেরার জন্য মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাসে ওঠেন তিনি। বাসটি আউশকান্দিতে পৌঁছালে অন্য যাত্রীরা নেমে যান। এরপর চালক ও হেলপার ওই ছাত্রীকে একা পেয়ে বাসের ভেতরে পালাক্রমে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা বাস থামিয়ে চালককে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দেন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর