সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

নারী পোশাক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী আটক 

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

নারী পোশাক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী আটক 

গাজীপুর সিটি করপোরেশনের সালনা ইপসা গেট এলাকায় প্রীতি গ্রুপের এক নারী পোশাক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শারমিন আক্তার ময়মনসিংহ জেলার লক্ষ্মীপুর গ্রামের আজিজুল হকের মেয়ে। 

আরও পড়ুন: খুলনায় পলিথিনে মোড়ানো যুবকের লাশ উদ্ধার

তিনি পোড়াবাড়ী এলাকায় স্থানীয় জাহাঙ্গীর আলমের বাসায় ভাড়ায় বসবাস করে প্রীতি গার্মেন্টসে কাজ করতেন।

নিহতের স্বজনদের অভিযোগ, প্রীতি গ্রুপের কারখানার শ্রমিক শারমিন আক্তার তার ডিউটি শেষ করে গেল রাত ১১টায় বাসায় ফিরছিলেন। তিনি বাড়ির পাশে পৌঁছলে ঘাতক স্বামী তাকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রংপুরে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পারিবারিক কলহের জের ধরে শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ব্যাপারে ঘাতক স্বামী মোজাম্মেলকে আটক করা হয়েছে। মামলা দায়েরসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর