মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু 

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ 
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু 

সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. ইয়াসিন আলী (৬০) নামে এক কয়েদি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

মৃত ইয়াসিন আলী উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের নিদান আলীর ছেলে। 

ইয়াসিন আলীর ছেলে ইদ্রিস আলী জানান, তার বাবার শ্বাসকষ্টের সমস্যা বেশি হওয়ায় তাকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, তার বাবা বিএনপি করায় আওয়ামী লীগ সরকারের মিথ্যা ধর্ষণ মামলায় প্রায় ১৫ বছর ধরে কারাগারে ছিলেন। তার বাবাকে আলোচিত পূর্ণিমা ধর্ষণের মিথ্যা সাজানো মামলায় ৬ নম্বর আসামি করা হয়েছিল। 

আরও পড়ুন: ১০ টাকার লোভ দেখিয়ে টানা চার দিন ধর্ষণের অভিযোগ

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. জামাল হোসাইন জানান, দীর্ঘ দিন ধরে ইয়াসিন আলী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। এর আগে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, পরে রাজশাহী স্থানান্তর করা হয়। সকালে শ্বাসকষ্ট হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল সাড়ে ৯টার দিকে মারা যান। তার লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

উল্লেখ্য, ২০০১ সালে সারাদেশে বহুল আলোচিত পূর্ণিমা রাণী ধর্ষণ মামলা হয়। এই মামলায় ২০১০ সালে ১১ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর