বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

বোচাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ ফার্মেসিকে জরিমানা

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

Operation

মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এবং ড্রাগ লাইসেন্স না থাকায় দিনাজপুরের বোচাগঞ্জে দুই ফার্মেসিকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ মে) দুপুরে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওষুধের ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওষুধ ফার্মেসির ড্রাগ লাইসেন্স না থাকায়, মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যাওয়ায় মেসার্স বিসমিল্লাহ ফার্মেসির মালিকে ১০ হাজার টাকা এবং ড্রাগ লাইসেন্স নবায়ন না করার অপরাধে রাজু মেডিকেল স্টোরের মালিকে ৩ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, এই দুই ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। সেই সঙ্গে সতর্ক করে দেয়ার পরও যদি কোনো ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখে, ড্রাগ লাইসেন্স না থাকলে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর