শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ফিনল্যান্ডে সিটি কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি যুবক রিয়াজ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি 
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ১০:৫২ এএম

শেয়ার করুন:

ফিনল্যান্ডে সিটি কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি যুবক রিয়াজ

ফিনল্যান্ডের সিটি করপোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন প্রবাসী বাংলাদেশি যুবক রিয়াজ হাওলাদার । 

১৩ এপ্রিল তারিখের নির্বাচনে তিনি বিজয়ী হন। কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন এলাকার বাসিন্দারা। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: আন্তর্জাতিক ছাত্র সম্মেলনে শায়েস্তাগঞ্জের অন্তুর সাফল্য

শনিবার (১৭ মে) বিকেলে তার নিজ জন্মস্থান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার এলাকায় তাকে শুভেচ্ছা জানানো হয়। রিয়াজ ওই এলাকার বাসিন্দা আব্দুস সত্তার হাওলাদারের ছেলে। 

রিয়াজ হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট শেষ করে ২০১৩ সালে ফুল স্কলারশিপ নিয়ে ফিনল্যান্ডে পড়তে যান। সেখানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তি হন। ফিনল্যান্ডের একটি কোম্পানিতে চাকরির পাশাপাশি অনলাইনে ব্যবসা শুরু করেন। 

১১ বছর ধরে সেখানে ব্যবসা পরিচালনার সুবাদে ইমিগ্র্যান্টদের কাছে পরিচিত হয়ে উঠেন। ২০২৪ সালে জড়ান সুইডিশ পিপলস পার্টির রাজনীতিতে। এক বছরের রাজনৈতিক ক্যারিয়ারেই সুইডিশ পিপলস পার্টি থেকে মনোনয়ন পেয়ে প্রথম নির্বাচনেই চমক দেখান রিয়াজ। ওই নির্বাচনে ১৩২ জন প্রার্থীর মধ্যে তিনি হয়েছেন ১২ তম। সুইডিশ পিপলস পার্টির বিভিন্ন সিটিতে ১৭ জন প্রার্থীর মধ্যে রিয়াজের অবস্থান ষষ্ঠ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: প্লেনসহ একাধিক যন্ত্র তৈরি করছেন গাইবান্ধার সামিউল

রিয়াজ বলেন, এই বিজয় তার একার নয়, এই বিজয় ফিনল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশি ও অন্যান্য দেশের অভিবাসীদের। বাংলাদেশি অভিবাসী ও শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন নব-নির্বাচিত এ কাউন্সিলর।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর