সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাবি কেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ এনে রাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০৮:৫৮ এএম

শেয়ার করুন:

ঢাবি কেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ এনে রাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রিক সিন্ডিকেট তৈরি করে দেশের সব সেক্টরে ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।

এসময় তারা ‘পেতে চাইলে মুক্তি, ছাড় ঢাবি ভক্তি’, ‘সিন্ডিকেট নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক’, ‘ঢাবিজম নিপাত যাক’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ এসব স্লোগান দেন।

thumbnail_received_1570140190362956

বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘৫ আগস্টের পর আমরা বৈষম্যহীন, সবার অংশীদারিত্বমূলক একটি রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট করে ক্ষমতা কুক্ষিগত করেছে। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষা উপদেষ্টা নিয়োগের ঘোষণা দেওয়ার এক ঘণ্টা পর ঢাবি সিন্ডিকেট তা বদলিয়ে নিজেদের একজন নিযুক্ত করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা, পিএসসি-ইউজিসি মেম্বারসহ সংস্কার কমিশনগুলোতে অবস্থান দেওয়া হয়নি। শুধু রাবি বা রাজশাহী নয়, বাংলাদেশের অন্যান্য জায়গাগুলোতেও একই অবস্থা। কেবল ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। আমরা এ সিন্ডিকেটের অবসান চাই।

thumbnail_received_3076926749122916

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘ঢাকা কেন্দ্রিক যে সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে তা চরম বৈষম্যের। সারাদেশকে বঞ্চিত করে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষমতা কুক্ষিগত করা আমাদের বিপ্লবের ম্যান্ডেট বিরোধী। অতিদ্রুত আপনারা এ সিন্ডিকেটের অবসান ঘটান এবং দেশের সব জায়গায় ক্ষমতা সুষ্ঠু বণ্টন করেন, নাহলে পুনরায় জনতা মাঠে নামতে বাধ্য হবে।

আরও পড়ুন

শহীদ আবু সাইদ মসজিদের জন্য অজুখানা তৈরি করল শিবির

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর