সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শহীদ আবু সাইদ মসজিদের জন্য অজুখানা তৈরি করল শিবির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বেরোবি
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১০:২২ পিএম

শেয়ার করুন:

শহীদ আবু সাইদ মসজিদের জন্য অজুখানা তৈরি করল শিবির

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে শহীদ আবু সাইদ মসজিদের জন্য নতুন অযুখানা নির্মাণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বেরোবি শাখা। মুসল্লিদের সুবিধার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৫টায় শহীদ আবু সাইদ মসজিদের অযুখানার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. সোহেল রানা এবং সেক্রেটারি মো. সুমন সরকার। এছাড়া শিবিরের অন্যান্য নেতাকর্মী, আবু সাইদ চত্বরের দোকানদার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও এলাকার মুসল্লিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বেরোবি শাখার ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সুমন সরকার বলেন, ‘ছাত্রশিবির ছাত্র ও জনগণের কল্যাণে কাজ করে। দীর্ঘদিন ধরে শহীদ আবু সাইদ মসজিদে অযু করার অসুবিধা হচ্ছিল, মুসল্লিরা ঠিকভাবে অযু করতে পারতেন না। এজন্যই মূলত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এই উদ্যোগটি গ্রহণ করেছে। ছাত্রশিবির সবসময় জনসাধারণ ও ছাত্রদের জন্য কাজ করে এবং ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার ছাত্রশিবিরের সভাপতি মো. সোহেল রানা বলেন, ‘ছাত্রশিবির এই উদ্যোগ গ্রহণ করেছে, কারণ পূর্বে এখানে উপযুক্ত অজুর ব্যবস্থা ছিল না। এর আগে মসজিদে মাত্র দুটি টিউবওয়েল দিয়ে মুসল্লিরা কষ্ট করে অযু করতে হতো। এটি আমাদের প্রাণের দাবি ছিল, যাতে সুন্দরভাবে নির্মাণ করা হয়। আল্লাহর রহমতে আমরা এটি সুন্দরভাবে তৈরি করতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া—আলহামদুলিল্লাহ। আশা করি, ছাত্রশিবিরের এই যাত্রা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর