রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

পিরোজপুরে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ

ইন্দুরকানীতে ফাতিমা আক্তার নামে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইন্দুরকানী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ওই ছাত্রীর পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এ ঘটনায় ইন্দুরকানী থানায় গত ২৪ ফেব্রুয়ারি রাতে ফাতিমার বাবা মো. বাবুল হাওলাদার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেন। ফাতিমা আক্তার উপজেলার মো. বাবুল হাওলাদারের মেয়ে।

আরও পড়ুন

নৌবাহিনীর পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ছয় ঘণ্টা পর উদ্ধার

ভাই হাফিজুল ইসলাম লিটন বলেন, আমার একমাত্র বোনকে প্রায় ৬ মাস আগে একবার নাজমুল ইসলাম নামে একটি ছেলে রাস্তা থেকে নিয়ে যায়। পরে প্রশাসনের মাধ্যমে তাকে উদ্ধার করি। এখন আবার শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আমার বোন ফাতেমা ঘরের বাইরে বের হলে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি আমার বোনকে উদ্ধারের জন্য প্রশাসনের সহায়তা চাচ্ছি।

এ বিষয়ে জানতে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান জানান, এ ঘটনায় ওই কলেজ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর