সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

দুর্গাপুরে শতাধিক অনাথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

দুর্গাপুরে শতাধিক অনাথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নেত্রকোনার দুর্গাপুরে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনাথ শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মানবকল্যাণকামী অনাথালয় চত্বরে এ উপকরণ  বিতরণ ও আলোচনা সভা হয়।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পলাশ সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুন রণবীর।

Messenger_creation_E2ADDFAB-BBF9-4870-9CA5-BA0821420EC4

আরও আলোচনা করেন কবি লোকান্ত শাওন, কবি বিদ্যুৎ সরকার, সায়মন খান, কবি শাওন হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন, সাংবাদিক নূর আলম এবং উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান।

আরও পড়ুন

রমজান উপলক্ষে গাইবান্ধায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আলোচকরা বলেন, শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। শতাধিক অনাথ শিশুকে এই ফাউন্ডেশন আজ শিক্ষাসামগ্রী প্রদান করেছে। এটি অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ।

শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ পেয়ে কোমলমতি শিশুরা আনন্দ প্রকাশ করেছে।

শিশুদের জন্য এই সামাজিক সংগঠনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা রাখছেন সংগঠনের নেতারা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর