বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ 
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রিজের নিচে ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ী তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: চরমোনাইর মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে নিঝুড়ী তালতলা ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তিকে মেরে ব্রিজের ওপর থেকে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন: চকরিয়ায় ট্রাক-বাস সংঘর্ষে হতাহত ৬

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। লাশ শনাক্তকরণের কাজ চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর