বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

চকরিয়ায় ট্রাক-বাস সংঘর্ষে হতাহত ৬

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

চকরিয়ায় ট্রাক-বাস সংঘর্ষে হতাহত ৬

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।  

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: আলু তুলতে গিয়ে বজ্রপাতে এক বৃদ্ধার মৃত্যু

নিহত নারী বাসের যাত্রী ছিলেন। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

আহত পাঁচজনকে চকরিয়া, পার্শ্ববর্তী উপজেলা লোহাগাড়া এবং চট্টগ্রাম নগরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।

হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী ট্রাকটি পাথরবোঝাই ছিল। উত্তর হারবাং এলাকায় ওই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তখন ঘটনাস্থলেই প্রাণ হারান, বাসের ওই নারী যাত্রী। আহত হন আরও পাঁচজন। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা যানজটে আটকা পড়তে হয় শতাধিক যানবাহনকে।  

আরও পড়ুন: নোয়াখালীর বেগমগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আরিফুল আমিন। 

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর