সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

দৌলতপুর পদ্মার চরের শীর্ষ সন্ত্রাসী সাঈদ গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

দৌলতপুর পদ্মার চরের শীর্ষ সন্ত্রাসী সাঈদ গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যামামলার আসামি  সাঈদ গ্রুপের প্রধান আবু সাঈদ মণ্ডল ওরফে সাঈদকে (৩৫) রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে  ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে  গ্রেফতার করে। পরে দুপুরে ঢাকা থেকে দৌলতপুর থানায় নেওয়া হয় সাঈদকে।


বিজ্ঞাপন


সাঈদ উপজেলার মরিচা ইউনিয়নের  বৈরাগীর চর দক্ষিণ ভাঙ্গাপাড়া এলাকার ভাদু মণ্ডলের ছেলে।

চলতি মাসের ১১ তারিখ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বালুর ঘাট ও মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজু হোসেন (১৮) নামের এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি তিনি।

আরও পড়ুন

রাজবাড়ী জেলা আ.লীগের সহসভাপতি ফকীর জব্বার গ্রেফতার

এছাড়া এলাকায় বালুর ঘাট দখল, অবৈধভাবে বালু উত্তোলন, অস্ত্র ও মাদক কারবার নিয়ন্ত্রণসহ নানা অপরাধের অভিযোগ আছে এই সাঈদ বাহিনীর  বিরুদ্ধে।


বিজ্ঞাপন


এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা বলেন, পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি সাঈদ গ্রুপের প্রধান সাঈদকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আরও পরে জানানো হবে। জিজ্ঞাসা শেষে আমরা তাকে কারাগারের পাঠাব। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মোট ৯টি মামলা রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর