মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

রাজবাড়ী জেলা আ.লীগের সহসভাপতি ফকীর জব্বার গ্রেফতার

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

রাজবাড়ী জেলা আ.লীগের সহসভাপতি ফকীর জব্বার গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আব্দুল জব্বারকে (৭৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে শহরের পান্না চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


ফকীর আব্দুল জব্বার রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুন

বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে দুপুর পৌনে ১টার দিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আব্দুল জব্বারকে গ্রেফতার করা হয়েছে।

বিকেলে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর