শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

জালালের দোকান-বাড়ি আগুনে পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

জালালের দোকান-বাড়ি আগুনে পুড়ে ছাই

নেত্রকোনার কলমাকান্দায় জালাল উদ্দীন নামে এক ব্যক্তির দোকান ও বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ আশরাফুল ইসলাম।

IMG-20250222-WA0004

বাড়ির মালিক জালাল উদ্দীন বলেন, রাত আনুমানিক ৩টার সময় দেখি চারদিকে প্রচুর আগুনের তাপ হচ্ছিল। চোখ মেলে দেখি আগুন জ্বলছে। দোকান ও বাড়ির সব জিনিসপত্র  মুহূর্তেই সব পুড়ে যায়। কোনো মতো পরিবারের সবাই বেঁচে গেছি। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

নিজেদের পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে আগুন লাগার পর স্থানীয় লোকজন পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

IMG-20250222-WA0009

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, আগুন লাগার পর স্থানীয়রা প্রথমে নেভানোর চেষ্টা করে। আমাদেরকে দেরিতে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর