মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

নিজেদের পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৩ পিএম

শেয়ার করুন:

নিজেদের পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

শরীয়তপুরের জাজিরায় বন্যপ্রাণী থেকে ফসল বাঁচানোর জন্য তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়া কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন- ওই এলাকার ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালি বেগম (৬০)।

IMG-20250222-WA0010

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস খাঁ সম্প্রতি তার বাড়ির অদূরে একটি জমিতে ভুট্টা চাষ করেছিলেন। সেই জমির ভুট্টা বন্যপ্রাণী শজারু থেকে বাঁচানোর জন্য তারের সাহায্যে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন। শনিবার সকালে জমিতে দেওয়া বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করে ইদ্রিস খাঁ ও তার স্ত্রী শেফালি বেগম এক সঙ্গে ভুট্টা ক্ষেতে প্রবেশ করেন। এসময় অসাবধানবশত ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গেলে স্ত্রী সেফালি বেগম বাঁচানোর জন্য তাকে স্পর্শ করলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। একপর্যায়ে দু’জনেই ঘটনাস্থলে মারা যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাদেরকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

দেনমোহরের টাকা দিতে না পারায় যুবকের আত্মহত্যা

নিহতের ভাতিজা সাগর বলেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তারা আর আমাদের মধ্যে নেই। তারা ছিলেন আমাদের জীবনের অমূল্য রত্ন, যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাদের স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে, তবে তারা কখনই ফিরে আসবে না।

IMG-20250222-WA0032

জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর